পুরোনো বাংলা গদ্য
by আনিসুজ্জামান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাংলা গদ্যের বিকাশ সাধারণত উনিশ শতকের শুরু থেকে গণনা করা হয়। এর আগের নিদর্শনগুলোকে অবজ্ঞা করা হতো, কারণ সেগুলো ছিল বিচ্ছিন্ন এবং মূলত দলিল-দস্তাবেজ, ভাবের গদ্য নয়। মনে করা হতো, পাশ্চাত্য প্রভাব ছাড়া এ দেশে গদ্যের জন্য প্রয়োজনীয় যুক্তিবোধ ও মননশীলতার বিকাশ সম্ভব ছিল না। আনিসুজ্জামান 'পুরোনো বাংলা গদ্য' গ্রন্থে সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছেন। ষোড়শ শতাব্দী থেকে বাংলা গদ্যের নিজস্ব ধারা গড়ে ওঠার প্রমাণ তিনি তুলে ধরেছেন, প্রথমে পদ্যের মধ্যে গদ্য, তারপর সূত্রাকার রচনা। ধর্মপুস্তক ও আইনগ্রন্থের অনুবাদে বিদেশি লেখকদের হাতে কৃত্রিম গদ্যরীতি তৈরি হলেও ফোর্ট উইলিয়ম কলেজের পণ্ডিতেরা নতুন করে বাংলা গদ্য রচনায় প্রবৃত্ত হন। বিস্মৃত সেই পুরোনো গদ্যের দৃষ্টান্ত দিয়ে লেখক বাংলা গদ্যের ইতিহাস পুনর্লিখনের প্রয়াস করেছেন।
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| সংস্করণ | : | 2nd Printed, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9844102413 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 103 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |