পরিবেশকোষ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
পরিবেশ সংকট এখন সবার ভাবনার কেন্দ্রে। জল, বায়ু, মাটি, সর্বত্রই অবক্ষয়ের ছাপ স্পষ্ট, আর সেই সঙ্গে আমাদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ বাড়ছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমস্যা চিহ্নিত করার পাশাপাশি সমাধানের চেষ্টাও চলছে। পরিবেশ সচেতনতা আর পরিবেশ সাক্ষরতাই সংরক্ষণের মূল শর্ত বলে মনে করেন লেখক। এই গ্রন্থে ৯০০-এর বেশি ভুক্তিতে পরিবেশসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো একসঙ্গে সাজানো হয়েছে। মানুষের কর্মকাণ্ডে কীভাবে পরিবেশের ক্ষতি হয়, গ্রিনহাউস প্রতিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড বা মিথেনের ভূমিকা, জীববৈচিত্র্যের গুরুত্ব, বিপন্ন প্রজাতি রক্ষার উদ্যোগ, বাঁধের সমস্যা, বালাইনাশকের ক্ষতিকর দিক ও সমন্বিত বালাই ব্যবস্থাপনার মতো বিষয়ও স্থান পেয়েছে। চেরনোবিল, টোকাইমুরা, থ্রি মাইল আইল্যান্ডের পারমাণবিক দুর্ঘটনা এবং এক্সন ভান্ডেজের তেল নিঃসরণের বিপর্যয়ের বিবরণও আছে এতে। মুহাম্মদ হুমায়ূন কবিরের 'পরিবেশকোষ' পরিবেশ নিয়ে পড়তে চাওয়া যে কারও জন্য একটি নির্ভরযোগ্য সংকলন।
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| সংস্করণ | : | ৩য় সংস্করণ, ২০২২ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 984701560082 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 429 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |