ঠাণ্ডা যুদ্ধোত্তর আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস

by আবদুল হালিম

224৳250৳Save 26৳ (10%)
Qty
1
Wishlist
Share

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আবদুল হালিমের 'ঠাণ্ডা যুদ্ধোত্তর আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস' গ্রন্থটি সমসাময়িক বিশ্ববিবেচনায় গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে যুক্তিনির্ভর বিশ্লেষণে সমৃদ্ধ। লেখক তাঁর নিজস্ব চিন্তা থেকে বিষয় নির্বাচন করলেও একবিংশ শতাব্দীর শুরুতে প্রাসঙ্গিক বহু জরুরি প্রসঙ্গ এতে স্থান পেয়েছে। তত্ত্ব ও আইনের দুই দৃষ্টিকোণ থেকেই বিষয়গুলো যাচাই করা হয়েছে, যেখানে পাশ্চাত্য পণ্ডিতদের পাশাপাশি তৃতীয় বিশ্বের দৃষ্টিভঙ্গিও গুরুত্ব পেয়েছে। লেখকের মতে, ঠান্ডা যুদ্ধোত্তর যুগে ভূ-রাজনীতির চেয়ে ভূ-অর্থনীতি-বিষয়ক চিন্তাই রাষ্ট্রগুলোর কাছে মুখ্য হয়ে উঠেছে, বিশেষ করে একমাত্র পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ঘটনার পেছনেও এই ভাবনা কাজ করেছে বলে তাঁর বিশ্লেষণ অমূলক নয়।

পারস্পরিক নির্ভরতার এই যুগে সমকালীন ইতিহাস, আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে প্রাথমিক ধারণা প্রতিটি শিক্ষিত মানুষেরই জরুরি। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী, সবার কাজেই আসবে এই গ্রন্থটি।

প্রকাশনী:মাওলা ব্রাদার্স
সংস্করণ:৩য় মুদ্রণ, ২০১৫
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:984410016X
পৃষ্ঠা সংখ্যা:256
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

আন্তর্জাতিক বিষয়ক প্রবন্ধ এর আরও বই

See all

আবদুল হালিম এর আরও বই

More Categories

See all

মাওলা ব্রাদার্স এর আরও বই

See all

You May Also Like

See all