সাংবাদিকতা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুহাম্মদ জাহাঙ্গীর সম্পাদিত 'সাংবাদিকতা' গ্রন্থে দেশের সাংবাদিকতা জগতের শীর্ষ ব্যক্তিত্বরা নিজেদের পেশাগত ধারণা আর ব্যক্তিগত অভিজ্ঞতার মিশেলে লিখেছেন। ফলে রচনাগুলো শুষ্ক তাত্ত্বিক একাডেমিক আলোচনা হয়ে ওঠেনি, বরং সুখপাঠ্য হয়েছে। যাঁরা এই পেশায় যুক্ত বা ভবিষ্যতে আসতে চান, তাঁদের কৌতূহল মেটাতে বইটি সহায়ক হবে।
বর্তমানে সাংবাদিকতা মানে শুধু খবরের কাগজ নয়, রেডিও-টিভিসহ ইলেকট্রনিক মিডিয়াও বড় মাধ্যম হয়ে উঠেছে। উন্নয়ন-সাংবাদিকতা, পরিবেশ-সাংবাদিকতা-সহ নতুন নতুন ধারার সঙ্গে আমরা পরিচিত হচ্ছি। সময়ের এই প্রয়োজনে দ্বিতীয় সংস্করণে যুক্ত হয়েছে নতুন কয়েকটি লেখা। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও তথ্য মাধ্যম নিয়ে লেখালেখি করা জাহাঙ্গীরের এই গ্রন্থ তাঁর গভীর আগ্রহ ও দায়িত্বশীলতার পরিচয় বহন করে।
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।