প্রাচীন বাংলার ইতিহাস ও সংস্কৃতি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. আবদুল মমিন চৌধুরীর 'প্রাচীন বাংলার ইতিহাস ও সংস্কৃতি' একটি প্রবন্ধ-সংকলন, যেখানে প্রাচীন বাংলার ইতিহাস ও সংস্কৃতির বিভিন্ন দিক আলোচিত হয়েছে। সমাজ ও সংস্কৃতির নানা বিষয় একাধিক প্রবন্ধে প্রকাশ পেয়েছে। ইসলাম-বিস্তারের পটভূমি নিয়ে লেখা প্রবন্ধটিতে লেখকের মৌলিক চিন্তাভাবনার বিকাশ লক্ষণীয়।
প্রাচীন বাংলার ধর্ম, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের শাশ্বত রূপের পরিচয় উদঘাটনের সচেষ্ট প্রচেষ্টা দেখা যায় একাধিক প্রবন্ধে। একটি প্রবন্ধে লেখক বাংলার আঞ্চলিক ব্যক্তিত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য পেশ করেছেন। প্রাচীন যুগে বাংলার সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক নির্ধারণের প্রচেষ্টাও রয়েছে অন্য একটি প্রবন্ধে।
দু-তিনটি প্রবন্ধে প্রাচীন বাংলার ভৌগলিক পরিচয় সম্পর্কিত সমস্যা স্থান পেয়েছে। সংকলনটিতে প্রাচীন বাংলার সমাজ ও সংস্কৃতি সম্পর্কে একটি স্বচ্ছ দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে, যা ইতিহাস গবেষক ও আগ্রহী পাঠকদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ।
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| সংস্করণ | : | 3rd Revised Edition, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847015600747 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 176 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |