কপি বেছে নিন
640৳800৳Save 160৳ (20%)
Qty
Wishlist
Share

বিশ্বের সর্ববৃহৎ এনজিও ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের জীবনকথা ও প্রতিষ্ঠানের অভিযাত্রার ইতিহাস নিয়ে গোলাম মোর্তোজার 'ফজলে হাসান আবেদ ও ব্র্যাক' বইটি। মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের প্রত্যন্ত থানা শাল্লায় বিপন্ন মানুষের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম দিয়ে যাত্রা শুরু হয়েছিল ব্র্যাকের, আজ তা পৌঁছেছে আন্তর্জাতিক পরিসরে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পুনর্গঠনেও কাজ করেছে এই প্রতিষ্ঠানের কর্মীরা।

ক্ষুদ্রঋণ, ওরাল স্যালাইন, টিকাদান, যক্ষ্মা নিরাময় কর্মসূচি, উপআনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম, আড়ং — ব্র্যাকের নানামুখী উদ্যোগের তথ্যভিত্তিক ও অন্তরঙ্গ উপস্থাপনা আছে এই বইয়ে। সংগঠনটির প্রাণপুরুষ ফজলে হাসান আবেদের নিজের জবানিতে প্রথমবারের মতো সবিস্তারে বর্ণিত হয়েছে সেই অভিযাত্রার কাহিনি।

সময়ের অনেক চড়াই-উৎরাই পেরিয়ে ব্র্যাককে আজকের অবস্থানে পৌঁছাতে হয়েছে, তার সেই সংগ্রামের ইতিহাস শুধু একটি প্রতিষ্ঠানের বিবরণী নয়, মানবিক অভিজ্ঞতার দলিলও। উন্নয়নকর্মী, ভাবুক কিংবা দেশের সামাজিক-রাজনৈতিক ইতিহাসে আগ্রহী যে কেউ এই বই থেকে অনেক কৌতূহল মেটাতে পারবেন।

প্রকাশনী:মাওলা ব্রাদার্স
সংস্করণ:3rd Editon 2020
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:315
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all