পূর্ববাংলার সমাজ ও রাজনীতি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বিশ শতকের শুরু থেকে ষাট দশক পর্যন্ত পূর্ববাংলার সামাজিক-রাজনৈতিক ইতিহাসের বস্তুনিষ্ঠ এক দলিল কামরুদ্দীন আহমদের 'পূর্ববাংলার সমাজ ও রাজনীতি' বইটি। লেখক নিজেই সেই সময়ের প্রত্যক্ষদর্শী ছিলেন, অনেক ঘটনার সাক্ষী এমনকি শরিকওথা তাই বর্ণনার পাশাপাশি নিজস্ব দৃষ্টিকোণ থেকে ঘটনার মূল্যায়নও করেছেন তিনি।
তবে মতামত প্রকাশ করলেও কোথাও রচনার বস্তুনিষ্ঠতা বজায় রাখতে ভুল করেননি লেখক। সাধারণ পাঠ্য ইতিহাস বইয়ের চেয়ে এটিকে আলাদা করেছে লেখকের মানবতাবাদী দৃষ্টিভঙ্গি আর সমগ্রতাবোধ। লেখকের নিজের ভাষায়, তিনি চর্চিত-চর্বণ করেননি, বরং নভোচারীর মতো চাঁদের উল্টো দিকের রূপ উপস্থাপনের চেষ্টা করেছেন। সরল, নিরালঙ্কার ভাষা আর বর্ণনার ঢং যে কোনো শ্রেণীর পাঠককেই আকৃষ্ট করবে। দীর্ঘদিন অমুদ্রিত থাকার পর এই পুনঃপ্রকাশ রাজনীতি ও সমাজবিজ্ঞানের শিক্ষার্থী আর আগ্রহী পাঠকদের এক বড় অভাব পূরণ করবে।
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| সংস্করণ | : | 2nd Printed, 2014 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9844102979 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 182 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |