অর্থ-অনর্থের ব্যাংকিং ও অর্থনীতি
তেতাল্লিশটি নিবন্ধে লেখক একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন-সম্ভাবনার পরিধি ও বিভিন প্রতিবন্ধকতা সম্পর্কে আলােচনা করেছেন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের বাস্তবচিত্র ফুটে উঠেছে ফারুক মঙিনউদ্দীনের 'অর্থ-অনর্থের ব্যাংকিং ও অর্থনীতি' গ্রন্থে। তেতাল্লিশটি প্রবন্ধে লেখক, যিনি নিজেও একজন ব্যাংকার, একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নয়ন-সম্ভাবনা আর নানা প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেছেন।
সঠিক তথ্য ও পরিসংখ্যানে সমৃদ্ধ প্রতিটি লেখা তাঁর অভিজ্ঞতাপুষ্ট মন্তব্যে পরিণত দিকনির্দেশনা দেয়।
বাংলাদেশের অর্থনীতি নিয়ে লেখালিখি সাধারণত সাংবাদিকী বয়ানের মধ্যে সীমাবদ্ধ থাকে, সামগ্রিক বিশ্লেষণের অভাব প্রকট। এই বই সেই সীমাবদ্ধতা কাটিয়ে একজন কৌতূহলী পাঠককে সহজ সরল ভাষায় সম্পূর্ণ ধারণা দিতে সক্ষম। অর্থনীতির শিক্ষার্থীরাও এখানে পাবেন অনেক প্রয়োজনীয় উপাদান। দেশের অর্থনীতির ঐতিহাসিক বিবর্তন আর তুলনামূলক আলোচনা গ্রন্থটির বড় সম্পদ, আর অজস্র প্রাসঙ্গিক এনেকডোটাস রেফারেন্স পড়াকে করেছে আকর্ষণীয়। দেশি-বিদেশি যেকোনো বাংলাভাষী পাঠক এই বই পড়ে সমকালীন বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে নির্ভরযোগ্য ও পূর্ণাঙ্গ ধারণা পেতে পারবেন।
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| সংস্করণ | : | 1st Edition, 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849146940 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 208 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |