Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

800৳1000৳Save 200৳ (20%)
Qty
Wishlist
Share

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর 'রুদ্রসমগ্র' বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের এই অকালপ্রয়াত কবির বহুমাত্রিক সৃষ্টিকর্মের এক সমৃদ্ধ সংকলন। দ্রোহ ও প্রেমের কাব্যভাষায় তিনি বাঙালি কবিতার শ্রেষ্ঠ পঙক্তিতে স্থান করে নিয়েছেন। দেশ, জাতি, মাটি ও মানুষের প্রতি তার গভীর মমতা আর যুগসত্যের সংগ্রামী চেতনা তার লেখায় বারবার ফুটে উঠেছে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি।

কবির জীবদ্দশায় প্রকাশিত হয়েছিল মাত্র সাতটি কাব্যগ্রন্থ। কিন্তু মৃত্যুর পর আবিষ্কৃত হয়েছে কবিতা, গান, গল্প, প্রবন্ধ, কাব্যনাট্য, সম্পাদকীয়, সাক্ষাৎকার, চিত্রনাট্য, চলচ্চিত্র কাহিনী ও পত্রগুচ্ছের এক বিরাট ভাণ্ডার। 'রুদ্রসমগ্র' সেই সৃষ্টিসম্ভারেরই পরিচয় বহন করে। শৈল্পিক পরিশীলন ও অঙ্গীকারের সততায় এটি বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আত্মানুসন্ধানী বাঙালির সৃষ্টি-সংগ্রামের এক নান্দনিক দলিল।

প্রকাশনী:মাওলা ব্রাদার্স
সংস্করণ:1st Published, 2018
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849333111
পৃষ্ঠা সংখ্যা:968
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all