ব্যাংক এবং আর্থিক ব্যবস্থার রীতিনীতি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আর এ হাওলাদার ও সৈয়দ আশরাফ আলীর 'ব্যাংক এবং আর্থিক ব্যবস্থার রীতিনীতি' বইটি বাংলাদেশের ব্যাংকিং খাতের একটি পূর্ণাঙ্গ পাঠ্য। গত কয়েক দশকে দেশে ব্যাংক ব্যবস্থা যেমন দ্রুত প্রসারিত হয়েছে, তেমনি মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিংয়ের মতো উদ্ভাবন যুক্ত হয়েছে নতুন মাত্রা। ২০১৫ সালের জুন নাগাদ ৫৬টি তফসিলি ব্যাংকের শহর, বন্দর ও গ্রামে নয় সহস্রাধিক শাখা ছিল, যেখানে সাত কোটিরও বেশি আমানত হিসাব রয়েছে।
তবে এই বিস্তৃত কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনার জন্য বাংলা ভাষায় পূর্ণাঙ্গ বইয়ের অভাব ছিল। এই শূন্যতা পূরণের প্রয়াসেই বইটি রচিত। বাংলা মাধ্যমে ব্যাংকিং ও ফাইন্যান্স বিষয়ে পড়ুয়া শিক্ষার্থী এবং ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার্থীদের জন্য এটি বিশেষভাবে সহায়ক। ব্যাংকে কর্মরত ব্যক্তিরাও এখানে প্রয়োজনীয় জ্ঞান পাবেন।
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| সংস্করণ | : | 1st Edition, 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849185833 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 383 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |