তালাশ
by শাহীন আখতার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শাহীন আখতারের ‘তালাশ’ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত মানুষের গল্প নিয়ে রচিত একটি শক্তিশালী উপন্যাস। যুদ্ধের বিক্ষত, বিপর্যস্ত, অভিঘাতগ্রস্ত মানুষের খোঁজে এগিয়ে চলে কাহিনি। যুদ্ধের প্রায় ত্রিশ বছর পর তৎকালীন নারী পুনর্বাসন কেন্দ্রের এক সমাজকর্মীর স্মৃতি থেকে ’৭১-এর বীরাঙ্গনা মরিয়মের ঠিকানা পৌঁছে যায় গবেষক মুক্তির হাতে। সেই সূত্র ধরে শুরু হয় মরিয়মের খোঁজে এক নিরন্তর অভিযাত্রা।
উপন্যাসজুড়ে চলেছে অনুসন্ধান, অভিযাত্রা। স্বীকৃত ইতিহাসের পৃষ্ঠার বাইরে, জনপদের সীমানায়, সম্ভাব্য মৃতের তালিকায়, স্মৃতিতে এমনকি বিস্মৃতিতেও। লেখক একক কথকের পরিবর্তে বিবিধ কণ্ঠে আখ্যান গেঁথেছেন, ফলে মরিয়ম হয়তো স্বতন্ত্র কিন্তু অদ্বিতীয় নয়। স্বাধীনতার তিন দশক পর্যন্ত থেঁতলানো শরীর আর ভাগ হয়ে যাওয়া জীবন নিয়ে বেঁচে থাকা এক নারীর করুণ চিত্র এখানে ধরা পড়েছে।
বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কল্পনার নির্মাণে লেখক মুক্তিযুদ্ধভিত্তিক প্রচলিত উপন্যাসের ধারা থেকে ভিন্ন পথে হেঁটেছেন। পাঠক এখানে ইতিহাসের বদলে খুঁজে পাবেন সাহিত্যের অনন্য স্বাদ। ‘তালাশ’ প্রথম আলো বর্ষসেরা বই ১৪১০ পুরস্কারে সম্মানিত হয়েছে।
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| সংস্করণ | : | 9th Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9844103797 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 254 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |