একটি হাসপাতাল, একজন নৃবিজ্ঞানী, কয়েকটি ভাঙ্গা হাড়

বাংলাদেশের মেডিকেল কলেজ হাসপাতালের উপর সম্প্রতি একটি নৃবৈজ্ঞানিক গবেষণা ভিত্তিতে লেখা এই বইতে উঠে এসেছে বাংলাদেশের একটি হাসপাতালের ভেতরকার বিচিত্র বাস্তব চিত্র

by শাহাদুজ্জামান

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

320৳400৳Save 80৳ (20%)
Qty
Wishlist
Share

হাসপাতাল জীবন বরাবরই কৌতূহল জাগিয়েছে লেখকদের। এখানে আছে জীবন-মৃত্যুর লড়াই, আশা-নিরাশার নাগরদোলা, আর নানা নাটকীয়তা। কারও কাছে হাসপাতাল নিরাময়ের পবিত্র তীর্থ, কারও কাছে বিভীষিকার অন্ধকূপ। বিশ্বসাহিত্যে হাসপাতালকে কেন্দ্র করে লেখা হয়েছে বিখ্যাত অনেক গল্প-উপন্যাস। শাহাদুজ্জামান, যিনি একাধারে চিকিৎসা নৃবিজ্ঞানী এবং কথাসাহিত্যিক, তিনি বাংলাদেশের একটি মেডিকেল কলেজ হাসপাতালের ওপর নৃবৈজ্ঞানিক গবেষণা চালিয়ে এই বইটি লিখেছেন।

সশরীর পর্যবেক্ষণের ভিত্তিতে লেখা এই বইয়ে ডাক্তার, নার্স, রোগী, রোগীর আত্মীয়, ওয়ার্ডবয়, ঝাড়দার, আয়া, সবাইকে নিয়ে গড়ে ওঠা হাসপাতাল জীবনের এক অনুপুঙ্খ বর্ণনা উঠে এসেছে। শাহাদুজ্জামান দেখিয়েছেন, কীভাবে হাসপাতালের একটি ওয়ার্ড হয়ে ওঠে একটি ক্ষুদ্র বাংলাদেশ, কীভাবে হাসপাতালের জীবন বস্তুত আমাদের বৃহত্তর সমাজের নানা বৈশিষ্ট্যকেই প্রতিফলিত করে।

বাংলার মননশীল কথাসাহিত্যে শাহাদুজ্জামান তাঁর বিশিষ্ট অবস্থান তৈরি করেছেন। পুরস্কৃত হয়েছে তাঁর ছোটগল্প গ্রন্থ, ব্যাপক আলোচিত হয়েছে নিরীক্ষাধর্মী গ্রন্থ '৪-তে দুঃখ'। হাসপাতাল জীবন নিয়ে তাঁর এই ব্যতিক্রমধর্মী লেখাটি কৌতূহলোদ্দীপক হবে সাহিত্যের পাঠক, হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট মানুষ এবং নৃবিজ্ঞানে আগ্রহী পাঠকদের জন্য।

প্রকাশনী:মাওলা ব্রাদার্স
সংস্করণ:3rd printed, 2018
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:984410405x
পৃষ্ঠা সংখ্যা:191
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all