প্লেটোর রিপাবলিক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সরদার ফজলুল করিমের 'প্লেটোর রিপাবলিক' প্রাচীন গ্রিক দর্শনের শ্রেষ্ঠ গ্রন্থগুলোর একটি পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ। জোয়েট, কর্নফোর্ড এবং লি'র ইংরেজি অনুবাদের ভিত্তিতে রচিত এই অনুবাদ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে প্রথম পূর্ণাঙ্গ রূপে প্রকাশিত হলো।
নাটকের সংলাপের আকারে রচিত রিপাবলিকের যুক্তির ধারা সহজে বোঝানোর জন্য অনুবাদক গ্রন্থটিকে পঁচিশটি অধ্যায়ে ভাগ করেছেন। প্রতিটি অধ্যায়ের শুরুতে বিষয়ের সারসংক্ষেপ ও শিরোনাম দেওয়া হয়েছে। প্লেটোর জীবনী, তাঁর দর্শনের পটভূমি এবং রিপাবলিকের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত ভূমিকা রয়েছে বইটির শুরুতে। শেষে যুক্ত হয়েছে বিষয়-নির্ঘণ্ট। প্রাচীন দার্শনিক, কবি বা নাট্যকারদের নাম ও উপাখ্যানগুলোর টীকাও দেওয়া হয়েছে।
প্রাঞ্জল ভাষা ও সাবলীল অনুবাদের কারণে গ্রন্থটি বাংলা সাহিত্যে প্লেটো-চর্চার একটি মূল্যবান সংযোজন। দর্শন, রাষ্ট্রতত্ত্ব ও সমাজবিজ্ঞানে আগ্রহী পাঠকদের জন্য এটি অপরিহার্য।
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| সংস্করণ | : | ৬ষ্ঠ মুদ্রণ, ২০২১ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9844101204 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 517 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |