আহমদ ছফার রচিত সবগুলো উপন্যাস একত্রে সংকলিত হয়েছে 'উপন্যাসসমগ্র' গ্রন্থে। এই সংকলনে স্থান পেয়েছে তাঁর বিখ্যাত উপন্যাসগুলো: 'সূর্য তুমি সাথী', 'ওঙ্কার', 'একজন আলী কেনান', 'মরণ বিলাস', 'অলাতচক্র', 'গাভী বিত্তান্ত', 'পুষ্প বৃক্ষ বিহঙ্গ পূরাণ' এবং 'অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী'।
বাংলা সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ আহমদ ছফার উপন্যাসগুলোতে উঠে এসেছে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জটিল সম্পর্ক। তাঁর লেখায় দার্শনিক গভীরতা আর শিল্পগুণ একসঙ্গে কাজ করে। যাঁরা আহমদ ছফার উপন্যাস সাহিত্য পুরোটা পড়তে চান, তাঁদের জন্য এই সংকলন একটি সম্পূর্ণ পাঠের সুযোগ তৈরি করে দেয়।
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| সংস্করণ | : | 6th Printed, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9844103649 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 671 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।