ইন্ডিয়া উইনস ফ্রিডম
মৌলানা আবুল কালাম আজাদের আত্মজীবনী 'ইন্ডিয়া উইনস ফ্রিডম' প্রথম প্রকাশিত হয় তাঁর মৃত্যুর এক বছর পর, ১৯৫৯ সালে। তবে লেখক জীবদ্দশায় শর্ত জুড়ে দিয়েছিলেন যে এই বইয়ের কিছু অংশ তাঁর জীবিত অবস্থায় প্রকাশ করা যাবে না। তাঁর নির্দেশনা অনুযায়ী, মৃত্যুর ত্রিশ বছর পর ১৯৮৮ সালে সেই বাদ পড়া অংশগুলো যোগ করে গ্রন্থটির পূর্ণাঙ্গ সংস্করণ বের হয়।
মৌলানা আজাদ চেয়েছিলেন তাঁর সহকর্মীদের বিব্রত করতে পারে এমন অনেক তথ্য তিনি জীবিত থাকতে প্রকাশ না করতে। কিন্তু সঠিক ইতিহাস মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়বোধ থেকেই তিনি সেগুলো পরবর্তী প্রজন্মের জন্য রেখে গেছেন। এই আত্মজীবনীতে এমন অনেক ঘটনা ও বিষয় উঠে এসেছে যা বিতর্কের জন্ম দিয়েছে এবং অনেক অজানা সত্যকে উন্মোচন করেছে। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস জানার জন্য এই শীর্ষ নেতার নিজের ভাষ্যে লেখা গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল।
| প্রকাশনী | : | স্বপ্নিল প্রকাশনী |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (পুরাতন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।