ভালোবাসার পাঞ্চ ক্লিপ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
এহছানুল মালিকীর 'ভালোবাসার পাঞ্চ ক্লিপ' একটি প্রেমের গল্প। চোখাচোখি, ইশারায় আবেগ বিনিময়, মিষ্টি কথার ফুলঝুরি দিয়ে শুরু হয় হেনা ও এনামের ভালোবাসা। আদিযুগ থেকে ভালোবাসা মানুষের বেঁচে থাকার আনন্দের উৎস। এনাম জীবনের শেষ দিন পর্যন্ত হেনার পাশে থাকার ওয়াদা করে। কিন্তু হঠাৎ হেনার বাবা ইতালি থেকে এসে একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ইঞ্জিনিয়ারের সাথে টেলিফোনে হেনাকে জোর করে বিয়ে দিয়ে দেন।
দিশেহারা এনাম ছন্দহারা জীবন যাপন করতে শুরু করে। অন্যদিকে হেনার বাবার আদেশ আর এনামের ভালোবাসার মধ্যে দ্বন্দ্বে কূল খুঁজে পায় না সে। এনামের বাবা-মাও ছেলের জন্য আইরিনকে পছন্দ করে বিয়ের কেনাকাটা সেরে ফেলেছেন। অর্থির সহযোগিতায় হেনা ও এনাম কাজী অফিসে মালা বদল করে ফেলে। কিন্তু পূর্ব পরিচিতা আইরিন সহজে ছাড় দিতে নারাজ। এনামের বস, যিনি আইরিনের ভাই, তাকে ঋণী করে রেখেছেন। একদিকে কাগজে কলমে হেনার সাথে আবদ্ধ, অন্যদিকে চাকরি বাঁচানো আর বাবা-মার পছন্দের পাত্রীকে বিয়ে করার চাপ। ভালোবাসার কাছে কী তারা হার মানবে? পরিবারের শক্তির কাছে তাদের ভালোবাসার সলিল সমাধি ঘটবে কি?
| প্রকাশনী | : | হাওলাদার প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |