লালন সঙ্গীত-তৃতীয় খণ্ড
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
লালন সাঁইয়ের (১৭৭৪-১৮৯০) গানের সর্ববৃহৎ সংকলন 'লালন সঙ্গীত-তৃতীয় খণ্ড'। লালনের দেহত্যাগের পর 'হিতকারী' পত্রিকায় বলা হয়েছিল, তাঁর গানের সংখ্যা সম্পর্কে সঠিক তথ্য নেই, তবে শিষ্যদের ধারণা কমপক্ষে দশ হাজার। এ পর্যন্ত প্রকাশিত সংকলনে ছয়শোর বেশি গান পাওয়া গেছে, কিন্তু সংরক্ষণের অভাবে অনেক গানই হারিয়ে গেছে। বাউল-ফকিরদের মুখে মুখে এখনো ছড়িয়ে আছে অপ্রকাশিত গান।
লালনের শিষ্যধারার চতুর্থ সিঁড়ির সাধক ফকির আনোয়ার হোসেন (মন্টু শাহ) দীর্ঘদিন ধরে লালনের গান সংগ্রহ করছেন। এর আগে দুই খণ্ডে ছয়শোটি পদ সংকলিত করেছেন, এবার দুশো গান নিয়ে প্রকাশিত হচ্ছে তৃতীয় খণ্ড। তিন খণ্ড মিলিয়ে মোট আটশো গান। তবে কিছু গানের পদকর্তা লালন কিনা, সে সম্পর্কে সংশয় আছে। ভণিতা যুক্ত হলেই যে তা লালনের গান, এমন কথা নেই। তবুও বিলুপ্ত ও দুষ্প্রাপ্য গান উদ্ধার করে এই সংকলন প্রকাশের জন্য সংকলক সকলের অভিনন্দন পাবেন।
| প্রকাশনী | : | হাওলাদার প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2015 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848665009 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 870 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |