রাধারমণ দত্ত লোকদর্শন ও গীতিরূপ বিশ্লেষণ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. জাহিদুল কবীরের 'রাধারমণ দত্ত লোকদর্শন ও গীতিরূপ বিশ্লেষণ' গ্রন্থটি বাংলা লোকসংগীত ও লোকসংস্কৃতির গভীর বিশ্লেষণ। আমাদের হাজার বছরের লোকচেতনা ও নিজস্ব দর্শন লালিত হয়েছে লোকসংগীতের মধ্যেই। ষড়ঋতুর বৈচিত্র্যময় এই ভূমির প্রকৃতিই নির্ধারণ করেছে এখানকার মানুষের সংস্কৃতি। হিমালয় ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী উর্বর এই অঞ্চলটি প্রাচীনকাল থেকেই শস্য ফলনের জন্য বিখ্যাত। প্রকৃতি থেকে প্রাপ্ত উপকরণে জীবন-জীবিকা পরিচালিত হয়েছে এখানকার মানুষের, আর লোককবিরা যুগিয়েছেন আত্মার খোরাক।
বাংলা ভাষায় বৈষ্ণব সাধনার চর্চা প্রাচীনকালের না হলেও দর্শন চর্চার ইতিহাস বেশ পুরনো। বৈষ্ণব দর্শন এখানকার জনগোষ্ঠীর কাছে জনপ্রিয় ধারা, যা প্রকাশ পেয়েছে সংগীত ও সুরের মাধ্যমে। বৈষ্ণবকবি রাধারমণ সৃষ্ট সাধনগীতের রূপ, বৈশিষ্ট্য, দর্শন, বিষয়বস্তু, গঠন ও পরিবেশনরীতি — সবকিছুই এ গ্রন্থে বিস্তর বিশ্লেষণ করা হয়েছে। লোকসংগীত ও দর্শনচর্চায় আগ্রহী পাঠকদের জন্য এটি একটি মূল্যবান গ্রন্থ।
| প্রকাশনী | : | হাওলাদার প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849610212 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 224 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |