মুক্তিযুদ্ধে শেরপুর
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আবদুর রহমান তালুকদারের 'মুক্তিযুদ্ধে শেরপুর' গ্রন্থটি ১৯৭১ সালের ভয়াবহ ও দুঃসহ সময়ের এক ঐতিহাসিক দলিল। লেখকের তখন ঘন ঘন আয়না দেখার বয়স — যৌবনের গরমে ফেউসা দাড়ি নিয়ে তিনি ছিলেন সেই সময়ের একজন তরুণ। 'সোনার বাংলা শ্মশান কেন?' — এমন শ্লোগানে মাতওয়ারা তখনকার যুবসমাজ। মাত্র একটি ভাষণে কীভাবে যুদ্ধ শুরু হয়ে যায়, তার নগদ প্রমাণ ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ। সেই ভাষণে উজ্জীবিত হয়ে সারাদেশের মানুষ, বিশেষত যুবকরা ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। তৎকালীন মহকুমা শেরপুরের জনগণও প্রস্তুত ছিল সেই যুদ্ধে।
লেখক গবেষক নন, তবে তিনি তথ্য সংগ্রহ করে মুক্তিযুদ্ধের প্রাথমিক পর্যায়ের মূল্যায়ন দলিল সংগ্রহ করেছেন। শহীদ মুক্তিযোদ্ধা ও অন্যান্য শহীদের তালিকাও সংযুক্ত করা হয়েছে বইটিতে। মুক্তিযুদ্ধ যে জনযুদ্ধে রূপান্তরিত হয়েছিল, তার প্রমাণ এই গ্রন্থ পাঠে সহজেই বোঝা যায়। সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া মুক্তিযুদ্ধে জয়লাভ সম্ভব ছিল না — একাত্তরের যুদ্ধ ছিল প্রকৃতই এক অসাধারণ সাহসী জনযুদ্ধ।
| প্রকাশনী | : | হাওলাদার প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848967102 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |