পারস্য প্রতিভা
পারস্য ও বঙ্গের সাংস্কৃতিক সম্পর্ক হাজার বছরের পুরনো, যা কেবল রাজনীতি, বাণিজ্য বা ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়। পারসিক কবি, প্রকৌশলী ও শিল্পীদের প্রভাব বাংলা ভাষা ও সাহিত্যে গভীরভাবে প্রোথিত। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ দত্তসহ অসংখ্য বাঙালি কবির ভাষায় ফারসি সুর ও মেধার ছাপ স্পষ্ট। মধ্যযুগের রাজভাষা ফারসি ধীরে ধীরে সমাজ ও শিল্পীদের প্রাণিত করার মাধ্যম হয়ে উঠেছে। মোহম্মদ বরকতুল্লাহ (১৮৯৮-১৯৭৪) বঙ্গসাহিত্যের নবজাগরণ যুগের উজ্জ্বল লেখক ছিলেন। দার্শনিক চিন্তায় সমৃদ্ধ প্রথম আধুনিক বাঙালি মুসলিম প্রাবন্ধিক হিসেবে তিনি স্বীকৃত। 'মোসলেম ভারত', 'বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা' ও 'সওগাত'-এ তার পারস্য সাহিত্য বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়। বেঙ্গল সিভিল সার্ভিসের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন তিনি, এবং বাংলা একাডেমির প্রথম পরিচালকের দায়িত্বও পালন করেছেন। 'পারস্য প্রতিভা' দুখণ্ডে প্রকাশিত হয় ১৯২৪ ও ১৯৩২ সালে। ফিরদৌসী, রুমি, খৈয়াম, জামি, সাদি আর হাফিজের সঙ্গে বাঙালি পাঠকের পরিচয় ঘটিয়েছেন মোহম্মদ বরকতুল্লাহ, শতবর্ষ আগে।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849773092 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 328 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |