যৈবতী কন্যার মন
by সেলিম আল দীন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সেলিম আল দীনের দ্বিতীয় কথানাট্য 'যৈবতী কন্যার মন'। যাঁরা লেখকের রচনাকে কঠিন মনে করেন, এই নাটক দিয়েই তাঁদের সেলিম আল দীন পাঠ শুরু করার পরামর্শ দেন সমালোচকেরা। বর্ণনার এমন নিপুণতা যে পাঠকের চোখের সামনে ভেসে ওঠে দৃশ্যপট। পড়তে বসলে শেষ না করে ওঠা যায় না, এ কথা নিশ্চিত করেই বলা চলে। বই শেষ হলে মনে যে অনুরণন রেখে যায়, তা সহজে মুছে ফেলা যায় না।
নাটকটি মঞ্চে সার্থকভাবে অভিনীত হয়েছে। পাঠক ও মঞ্চ দুই জায়গাতেই সাফল্য পাওয়ার পর এটি টেলিভিশনের ধারাবাহিক হিসেবে নির্মিত হয়েছে। মূলধারার চলচ্চিত্র নির্মাতাও এটিকে সিনেমার রূপ দিয়েছেন, যদিও সেটি এখনো দর্শকের সামনে এসে পৌঁছায়নি। একাধিক নাট্যদল আবার মঞ্চে আনার আগ্রহ প্রকাশ করেছে।
| প্রকাশনী | : | হাওলাদার প্রকাশনী |
| সংস্করণ | : | 2nd Edition, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848965887 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |