কপি বেছে নিন
150৳200৳Save 50৳ (25%)
Qty
Wishlist
Share

আহমদ ছফার উপন্যাস 'ওঙ্কার' সমাজ ও রাজনীতির ভাঙাচোরা বাস্তবতার অনুসন্ধানে লেখা। ছফা সাহিত্যচর্চা শুরু করেছিলেন উপন্যাস দিয়েই, ছোটগল্প দিয়ে হাত মকশোর প্রচলিত নিয়ম তিনি মানেননি। তাঁর উপন্যাসগুলো আকারে ছোট হলেও একেবারেই পূর্ণাঙ্গ উপন্যাস। চেনাজানা জীবনের ভেতরের ব্যাপারগুলো নানা দিক থেকে দেখার দায়িত্ব নিয়ে তিনি কাজ করেছেন।

ছফা পাঠকদের পরিচয় করিয়ে দেন এমন সব মানুষের সঙ্গে, যাদের অনেক কাণ্ডকীর্তিতে সায় দেওয়া মুশকিল। সেই খুঁচরোখাচরা ও টুটাফাটা মানুষের একেকটা আস্ত চেহারা তৈরি করতে তাকে যুদ্ধ করতে হয়েছে। 'ওঙ্কার'-এ তিনি কাহিনির সূত্র ধরে পাঠককে টেনে নেন এমন এক জায়গায়, যেখানে গল্পটা গৌণ হয়ে যায়। সেখানে প্রবল হয়ে ওঠে মানুষের গ্লানি, জড়তা, শোষণ আর সেই গ্লানি থেকে মুক্তির রক্তাক্ত সংকল্প। ছফার সাহিত্য যারা ভালোবাসেন, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পাঠ।

প্রকাশনী:হাওলাদার প্রকাশনী
সংস্করণ:2nd Published, 2023
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789848966334
পৃষ্ঠা সংখ্যা:80
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

Contemporary Novel এর আরও বই

See all

বাংলাদেশি লেখকদের বই এর আরও বই

See all

চিরায়ত উপন্যাস এর আরও বই

See all

আহমদ ছফা এর আরও বই

More Categories

See all

হাওলাদার প্রকাশনী এর আরও বই

See all

You May Also Like

See all