সোনামণিদের গল্প কথা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অস্থির সময় আর অস্থির পৃথিবীতে শিশুদের সুস্থ মনন গঠনে সহায়ক একটি সংকলন "সোনামণিদের গল্প কথা"। বহুমাত্রিক লেখক নাজনীন নাহার নাজের এই বইটিতে ঠাঁই পেয়েছে শিশুতোষ শিক্ষা ও অনুপ্রেরণামূলক ছোট্ট ছোট্ট গল্প। গল্পগুলোর মাধ্যমে শিশুরা জীবনের পাঠ নেবে, শিখবে আচরণ আর মানবিকতার শিক্ষা। দায়িত্বশীল হতে শেখার পাশাপাশি সহমর্মিতা, পারস্পরিক যত্ন আর সুঅভ্যাস গড়ে তোলার অনুপ্রেরণা পাবে তারা।
প্রতিটি গল্প শুধু শিশুদেরই নয়, অভিভাবক আর শিক্ষকদের মনকেও স্পর্শ করবে। শিশুদের সঙ্গে সঙ্গে বড়দের মনন গঠনেও গল্পগুলো দায়িত্বশীল ভূমিকা রাখবে। এই বইয়ের ছোট্ট ছোট্ট গল্পগুলো শিশুর আত্মিক ও মনস্তাত্ত্বিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে লেখকের বিশ্বাস। শিশুকে বিশুদ্ধ বোধ আর মানবিক মানুষ হওয়ার শিক্ষা দেওয়ার পাশাপাশি দেশাত্মবোধ ও সুশৃঙ্খল জীবনযাপনে উদ্বুদ্ধ করতেও সহায়ক এই সংকলন।
লেখক এই বইয়ে যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। শিশু-কিশোরদের উন্নত জীবনবোধ গঠনে বইটি একটি মূল্যবান সংযোজন হিসেবে বিবেচিত হবে। গল্পগুলো পড়ে প্রতিটি শিশু উপকৃত হবে, এ বিষয়ে সন্দেহ নেই।
| প্রকাশনী | : | অনুজ প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 24 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |