নজরুল স্বরূপ সন্ধানে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. গুলশান আরার 'নজরুল স্বরূপ সন্ধানে' গ্রন্থটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীলতার তুঙ্গীয় নিদর্শনকে তুলে ধরার প্রয়াস। বাংলা সাহিত্যের প্রায় সব অঙ্গনে তার অবাধ পদচারণা ছিল, আর মৌলিক প্রতিভায় যা রচনা করে গেছেন তা আজও তুলনাহীন। রহস্যঘেরা তার রচনাশৈলী পাঠককে বিস্মিত করার পাশাপাশি অনুসন্ধিৎসু করে তোলে। সেই অনুসন্ধানের আবেশে লেখা এই প্রবন্ধগ্রন্থ।
নজরুলের জীবন, মতাদর্শ, সাহিত্য ও সাহিত্যকর্মের সফল শতাব্দী অতিক্রমের সব অনুসঙ্গ তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে। লেখিকা তথ্য ও তত্ত্বের সঠিক প্রকাশের মাধ্যমে নজরুল সম্বন্ধে তার জানার পরিধি বিস্তৃত করেছেন। ছাত্র-ছাত্রী, সাধারণ পাঠক অথবা নজরুল গবেষক, সবার জন্যই এই লেখাগুলো সহায়ক হবে। নজরুল গবেষণায় আগ্রহী যে কেউ এই গ্রন্থ থেকে নতুন দিক খুঁজে পাবেন।
| প্রকাশনী | : | এশিয়া পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 208 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |