বাংলা সাহিত্যের মহিয়সী লেখিকারা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. গুলশান আরার গবেষণাগ্রন্থ 'বাংলা সাহিত্যের মহিয়সী লেখিকারা' নারীজীবনের দীর্ঘ সংগ্রামের এক ঐতিহাসিক দলিল। আদিপর্ব থেকে বর্তমান পর্যন্ত নারীরা কোন অবস্থানে ছিলেন, তাদের আর্থ-সামাজিক, পারিবারিক ও রাষ্ট্রীয় অধিকার কেমন ছিল, সেই চিত্রই এখানে ধরা পড়েছে। সমাজের চাপিয়ে দেওয়া পুরুষতান্ত্রিক কাঠামো ভাঙার চেষ্টা করেছেন যাঁরা, সেই দুঃসাহসী নারীদের কথাই বলা হয়েছে এই গ্রন্থে। কন্যা, স্ত্রী কিংবা মাতা, প্রতিটি পরিচয়ে নারীকে পেরিয়ে আসতে হয়েছে পুরুষের নিয়ন্ত্রণের বেড়াজাল। শত বাধা সত্ত্বেও তাঁদের সেই লড়াই থেমে থাকেনি।
উনিশ শতকের দ্বিতীয়ার্ধে যে নবজাগরণ শুরু হয়েছিল, তার ধারাবাহিকতা আজও প্রবহমান। মধ্যযুগের কবি রহিমুন্নেসা থেকে শুরু করে তাহেরননেসা, ফয়জুন্নেসার হাত ধরে সেই সাহিত্যধারা পৌঁছেছে বেগম রোকেয়া ও তাঁর সমসাময়িকদের কাছে। লোকসাহিত্যের সমৃদ্ধ ভাণ্ডারেও নারীর অবদান কতটা, তা এই বই পড়লে স্পষ্ট হবে। যাঁরা বাংলা সাহিত্যে নারীর অবস্থান ও ইতিহাস জানতে আগ্রহী, তাঁদের জন্য এটি একটি প্রাসঙ্গিক ও মূল্যবান আকরগ্রন্থ।
| প্রকাশনী | : | এশিয়া পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |