রিমি ফিরে এসেছে
ঘুম থেকে জাগার আগ মুহূর্তে স্বপ্ন দেখছিল শান্ত রায়হান। স্বপ্নে সে আর জিমি একটি স্পেসশিপে চড়ে মহাকাশে ছুটে চলেছে। কোথায় তাদের গন্তব্য, তা নিজেরাও জানে না। অজানা কোনো গ্রহ কিংবা নক্ষত্রের দেশে হয়তো তারা অবতরণ করবে। একের পর এক গ্রহ-উপগ্রহ পেছনে ফেলে যাচ্ছে তারা, কিন্তু কাঙ্ক্ষিত কোনো তারার দেশ এখনো দেখা মেলেনি। জিমির অসাধারণ সৌন্দর্য শান্ত রায়হানের মন কেড়েছে। মাঝে মাঝে সে পাশ ফিরে তাকাচ্ছে, হেলমেটের বাইরে চুলের নাচন আর মিটিমিটি হাসি তাকে দোলা দিচ্ছে। একসময় শান্ত রায়হান জিমিকে কাছে টেনে নেয়। ঠিক তখনই স্পেসশিপটি যেন ঝাঁকুনি খেয়ে উল্টে গিয়ে আবার সোজা হলো। স্বপ্নের সেই মুহূর্তে ছোট ময়াজ্জিনের কর্কশ আযান কানে ভেসে এল। বিছানায় এপাশ-ওপাশ করে আবার ঘুমিয়ে স্বপ্নের বাকিটা দেখার চেষ্টা করল শান্ত রায়হান। কিন্তু তা আর হলো না। শেষে মর্নিং ওয়াকে যাওয়ার জন্য তৈরি হলো সে।
| প্রকাশনী | : | এশিয়া পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 2013 |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848954787 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।