যে শহরে বুনোফুলেদের বাস

by তামান্না জেনিফার

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

180৳240৳Save 60৳ (25%)
Qty
Wishlist
Share

তামান্না জেনিফারের 'যে শহরে বুনোফুলেদের বাস' শুরু হয় গভীর রাতে মালতীর ঘুম ভাঙার মধ্য দিয়ে। পাড়ার কুকুরদের অস্বাভাবিক ডাকে জেগে ওঠা মালতীর মনে পড়ে যায় আরমানের কথা। যে একদিন হুট করে চলে গেছে কোনো খবর না রেখে। অথচ তাদের সম্পর্ক তেমন গভীরও নয়, মাঝে মাঝেই দুই মিনিটের ফোনালাপ।

নিজের উপর রাগ হয় মালতীর। সে জানে, আরমানের সাথে তার এমন কোনো সম্পর্ক নেই যে তাকে প্রতি মুহূর্তের খবর দেবে। কিন্তু মন তো যুক্তি মানে না। মাঝে মাঝে মনে হয়, নিজেকে শেষ করে দিলেই সব কষ্টের অবসান। তবে মালতী বাস্তববাদী, মানসিক কষ্টের চেয়ে আর্থিক ক্ষতির ধাক্কা তার কাছে বড়। তাই সে সিদ্ধান্ত নেয়, আরমানের কথা আর ভাববে না।

কিন্তু আমরা যা ভাবি তা কি সবসময় হয়? মনকে আমরা নিজের নিয়ন্ত্রণে মনে করি, অথচ এই অদৃশ্য বস্তুর ক্ষমতা সম্পর্কে আমরা কিছুই জানি না। শেষ রক্ষা হয় না, আমরা ধরা পড়ে যাই মনের ফাঁদে। নারীর অন্তর্দ্বন্দ্ব আর দুর্বলতার এমন বাস্তব চিত্রণ পাঠককে গভীরভাবে ভাবায়।

প্রকাশনী:এশিয়া পাবলিকেশন্স
সংস্করণ:1st published 2022
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:96
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all