Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
তাসনুভা সোমার গল্পসংকলন 'স্বপ্নলোক' মানুষের স্বপ্ন পূরণের নানা চেষ্টার কথা বলে। এই গ্রন্থের পনেরোটি গল্পে ব্যক্তিগত থেকে সামাজিক পর্যায় পর্যন্ত বিস্তৃত সংগ্রামের চিত্র ফুটে উঠেছে। স্বপ্নলোকে পৌঁছানোর জন্য মানুষ নানা পথ বেছে নেয়, কেউ ভালোবাসাকে সঙ্গী করে, কেউ প্রতিবাদের পথে চলে, কেউ পরিশ্রমের মাধ্যমে লক্ষ্যে পৌঁছাতে চায়। আবার কেউ কেবল ধৈর্য ধরে অপেক্ষা করে। কারও কারও স্বপ্ন পূরণ হয়, কিন্তু অনেকের ব্যর্থতা তাদের মনে হিংসা ও প্রতিশোধের আগুন জ্বালায়।
বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত জীবনবোধের ছোঁয়া রয়েছে প্রতিটি গল্পে। সফলতা, ব্যর্থতা, মায়া, আবেগ আর ভালোবাসার নানা রং মিশে আছে এই সংকলনে। ছোটগল্পের মাধ্যমে মানুষের স্বপ্ন আর বাস্তবতার টানাপোড়েন যাঁরা পড়তে ভালোবাসেন, তাঁদের জন্য এই বইটি একটি ভালো সংযোজন।
| প্রকাশনী | : | এশিয়া পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |