উন্নত জীবন প্রশান্ত মন
স্বভাব ও ব্যক্তিত্ব নির্মাণের কার্যকর কৌশল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
প্রফেসর ডা. মোঃ তাজুল ইসলাম (কাজল)-এর অনুপ্রেরণামূলক গ্রন্থ ‘উন্নত জীবন প্রশান্ত মন’। জীবনের প্রতিটি বাঁকে পেছনে তাকিয়ে দুঃখ না করে, সামনের দিকে এগিয়ে যাওয়ার কৌশল নিয়েই এই গ্রন্থ। শৃঙ্খলাবদ্ধ কর্মপরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া, ক্ষণিকের লোভ সংবরণ করা এবং বিপদে পা হড়কালে দ্রুত উঠে দাঁড়ানোর মন্ত্রই এখানে স্থান পেয়েছে। পাশাপাশি মৃত্যুর মতো অনিবার্য সত্যটিকে ভয় না পেয়ে কীভাবে নিঃশঙ্কচিত্তে মেনে নেওয়া যায়, সেসব দার্শনিক ভাবনাও উঠে এসেছে।
লেখক দেখিয়েছেন, দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য ধৈর্য ও অধ্যবসায়ই আসল হাতিয়ার। বইটিতে মাইন্ডফুলনেস মেডিটেশন নিয়েও আলোকপাত করা হয়েছে, যা পাঠককে মানসিক প্রশান্তি পেতে সাহায্য করবে। আত্মোন্নয়নের পাশাপাশি সবার সঙ্গে সুন্দরভাবে চলার প্রেরণা দেবে বইটি।
লেখকের সাবলীল ও সহজ-সরল বর্ণনাভঙ্গি যেকোনো বয়সের পাঠকের কাছেই সহজপাঠ্য হয়ে উঠবে। ব্যক্তিজীবন থেকে শুরু করে সমাজজীবন, সর্বত্র এদেশের মানুষের জন্য একটি বাস্তবমুখী পথনির্দেশিকা হিসেবে কাজ করবে ‘উন্নত জীবন প্রশান্ত মন’।
| প্রকাশনী | : | এশিয়া পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 224 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |