হৃদয়ারণ্যে বুনোপাখি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মোর্শেদা হোসেন রুবীর রোমাঞ্চকর উপন্যাস 'হৃদয়ারণ্যে বুনোপাখি'। গল্পের কেন্দ্রে আছে মিমলি নামের এক তরুণী, যে আধুনিকতার নামে এক অসম মানসিকতার পরিবেশে বেড়ে উঠেছে। দায়বদ্ধতার কোনো বাঁধন নেই তার পরিবারে। নিজের মতো করে বেড়ে ওঠা এই মেয়েটি মানুষের ভিড়ে নিজেকে সম্পূর্ণ একা আর অসহায় মনে করে।
প্রভাবশালী বাবার উদাসীনতা আর মায়ের অতিরিক্ত উন্নাসিকতার কারণে নিজের অবস্থান নিয়েই সে বিভ্রান্ত। জীবনের কোনো ছক সে মেলাতে পারে না। সেই খামতি ঢাকতে সে আশ্রয় নেয় বেপরোয়া আচরণে, কিন্তু এর পরিণতি যে কত ভয়াবহ হবে তা তখন জানে না। সভ্য সমাজের ফাঁদে পা দিয়ে সে পড়ে যায় এক বিপজ্জনক পরিস্থিতিতে। চারপাশের শিকারি মানুষদের হাত থেকে বাঁচতে গিয়ে সে ঢুকে পড়ে কারো হৃদয়ের অভয়ারণ্যে। কিন্তু সেখানে কি সে স্থায়ী আশ্রয় পাবে? দিশেহারা এই বুনোপাখির ঠিকানা কী হবে, তা-ই জানতে পারবেন এই উপন্যাসে।
| প্রকাশনী | : | এশিয়া পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |