কপি বেছে নিন
93৳120৳Save 27৳ (23%)
Qty
Wishlist
Share

রবীন্দ্রনাথ জীবনানন্দ দাশের কবিতাকে বলেছিলেন 'চিত্ররূপকময়'। 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থে সেই চিত্ররূপময় রীতিতে বাংলার প্রতি গভীর ভালোবাসার কাহিনি রচনা করেছেন জীবনানন্দ। শব্দ ব্যবহার, উপমা-রূপক-উৎপ্রেক্ষা আর চিত্রকল্প নির্মাণে অনন্য এই কবিতাগুলো বাংলা ভাষার নির্জনতম কবির সৃষ্টি, যার তুলনা বিশ্বসাহিত্যে দুর্লভ।

প্রকৃতির আপাততুচ্ছ বিষয়কে ঘিরে তিনি যে মহিমা সৃষ্টি করেছেন, তা অসাধারণ। কর্ণফুলী, কীর্তিনাশা, জলাঙ্গী, ধলেশ্বরী, পদ্মা, রূপসা আর ধানসিঁড়ি-জলসিঁড়ির তীরে তীরে যে বাংলাকে তিনি আবিষ্কার করেছেন, তা একান্তই তার নিজস্ব। চর্তুদশপদে গ্রথিত প্রতিটি কবিতা নিভৃত পাঠকের কাছে সতত নতুন এক অধ্যায় হয়ে ধরা দেয়। দেশপ্রেম আর প্রকৃতিপ্রেমের এই অনন্য মেলবন্ধন বাংলা কবিতার অমূল্য সম্পদ।

প্রকাশনী:অবসর প্রকাশনা সংস্থা
সংস্করণ:7th Printed, 2016
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:984415023x
পৃষ্ঠা সংখ্যা:63
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all