মাঝির ছেলে
মানিক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই বাংলা কথাসাহিত্যে বৈপ্লবিক ধারার সূচনা। পাঠক প্রথম স্বাদ পায় বিশ্বযুদ্ধোত্তর মধ্যবিত্তের কৃত্রিমতা, শ্রমজীবী মানুষের সংগ্রাম আর প্রবল নিয়তিবাদের। ফ্রয়েডীয় মনঃসমীক্ষণ আর মার্কসীয় শ্রেণিসংগ্রামের তাত্ত্বিক পরিসরের মাঝেও তিনি পাঠককে দিয়েছেন অসামান্য অনুভূতির সন্ধান। তাঁর একমাত্র ও সম্পূর্ণ কিশোর উপন্যাস 'মাঝির ছেলে'।
কাহিনির কেন্দ্রে কিশোর নাগা, যার মা-বাবা নেই। স্থানীয় সামন্ত যাদববাবুর নৌকায় মাঝির কাজ পায়, আর স্বপ্ন দেখে জাহাজে ভাসার। সেই স্বপ্ন সত্যি হয়, চাকরি জোটে, তৈরি হয় নতুন জগৎ। কিন্তু ঝড়ের মাঝে মনে পড়ে ফেলে আসা আটখামার স্টিমারঘাট আর হারুমাঝির কথা, আর সমুদ্র যে তাকে মনপ্রাণ দিয়ে ডাকে, কী হবে তার? প্রমত্তা পদ্মা, পদ্মাপাড়ের গ্রাম, ধনী-দরিদ্রের চিত্র আর সমুদ্রের ভয়াল রূপ মিলে এই উপন্যাস পাঠককে দাঁড় করিয়ে দেয় এক অন্যরকম সারল্যময় মানিকের সামনে।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849673545 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |