শ্রেষ্ঠ গল্প
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাংলা ছোটগল্পের বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের পর যে ধারায় প্রথাগত পরিবর্তন আসে, তার অন্যতম শক্তিমান লেখক প্রেমেন্দ্র মিত্র। তাঁর গল্পগুলো নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত জনজীবনের বাস্তব ও করুণ চিত্র তুলে ধরে। কল্লোল যুগের এই স্বতন্ত্র লেখক আবেগের বদলে বাস্তবতাকে বেশি গুরুত্ব দিয়েছেন, ফলে তাঁর রচনায় ফুটে উঠেছে জীবনের মর্মভেদী বিশ্লেষণ ও ত্রিশ দশকের ভুক্তভোগী সমাজের নির্মম সত্য।
প্রেমেন্দ্র মিত্রের গল্পে জীবনবোধের গভীরতা যেমন আছে, তেমনি শিল্প-নৈপুণ্যেও তিনি ছিলেন প্রগাঢ়। তিনি মূলত সেই সব মানুষের কথা লিখেছেন, যাদের জীবনে চোখ ধাঁধানোর ঘটনা নেই, যাদের কথা কেউ লেখে না। তাঁর ‘শুধু কেরানী’ গল্পের প্রেরণা প্রসঙ্গে তিনি নিজেই বলেছেন, এই তাগিদ তার মনে অনেক আগে থেকেই ছিল। যতদিন মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তের অস্তিত্ব থাকবে, ততদিন তাঁর গল্প জীবন্ত থাকবে—কারণ তিনি ছিলেন চিন্তা, মনন ও আধুনিকতায় এক সার্থক শিল্পী।
| প্রকাশনী | : | প্রতীক প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848154014 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 312 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |