পরিবার, ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রের উৎপত্তি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ফ্রিডরিখ এঙ্গেলস রচিত 'পরিবার, ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রের উৎপত্তি' মার্কসবাদের অন্যতম মৌলিক গ্রন্থ। ১৮৮৪ সালে প্রথম প্রকাশিত এই বইয়ে এঙ্গেলস মানুষের আদিম সাম্যবাদী অবস্থার বৈশিষ্ট্য, আদি গোষ্ঠীগত সমাজের পতন এবং ব্যক্তিগত মালিকানার ওপর ভিত্তি করে শ্রেণিগত সমাজ গড়ে ওঠার প্রক্রিয়া বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরেছেন।
বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থায় পারিবারিক সম্পর্কের বিকাশের বিশেষত্ব চমৎকারভাবে ব্যাখ্যা করা হয়েছে এই গ্রন্থে। মানুষের অর্থনৈতিক জীবনের পরিবর্তনের সঙ্গে বিবাহ ও পারিবারিক বন্ধনের রীতিও কীভাবে বদলেছে, তা দেখানো হয়েছে। প্রাচীন গ্রিক, রোমান ও টিউটন সমাজের দৃষ্টান্ত দিয়ে এঙ্গেলস প্রাচীন গোত্রতান্ত্রিক সমাজের ক্ষয়ের ধারা বিশ্লেষণ করেছেন।
| প্রকাশনী | : | প্রতীক প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848154717 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 192 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |