Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
পলাশ পুরকায়স্থের ‘জলবাড়ির রহস্য’ এক অন্ধকার ইতিহাসের গল্প। প্রথম বিশ্বযুদ্ধের সময় হাওড়ার শুরুতে চার একর জমির ওপর তৈরি হয়েছিল এই জলবাড়ি বা ওয়াটার হাউস, যার প্রতিষ্ঠাতা ছিলেন এক আমেরিকান সাহেব। এই বাড়ির অতীতের সঙ্গে জড়িয়ে আছে নানা রহস্য, আর সেই রহস্যের সূত্র ধরে এগোয় বর্তমানের ঘটনা।
একদিন বাড়ির ছাদঘরে অচেতন অবস্থায় পাওয়া যায় মি. টেরেন্সকে, যিনি পরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। তার দেখভালের দায়িত্ব নিতে আসে রিয়া গোমেজ। কিন্তু মিসেস মেরির মন্তব্য, ‘এই মেয়ে বাড়িটাকে বুঝবে না’— রিয়ার কানে তা বিস্ময়ের জন্ম দেয়। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই বিশাল বাড়িতে কোথাও কোনো আয়না নেই। রহস্যের গন্ধ পেয়ে রিয়া খুঁজতে থাকে ছাদঘরের সেই চাবিকাঠি, যেখানে লুকিয়ে আছে সব রহস্যের সমাধান। পাঠককে নিয়ে যাবে এক চিন্তার বাইরের পরিণতির দিকে।
| প্রকাশনী | : | প্রতীক প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848154625 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |