শুভাশীষ রায়ের ‘যা ইচ্ছা তাই’ কোনো সাধারণ বই নয়, এটি এক অভিনব পরীক্ষামূলক প্রজেক্ট, যাকে পাশ্চাত্যে ক্রিয়েটিভ জার্নাল বলে। অফিস, বাসা আর পড়াশোনার ব্যস্ততায় আমরা এতটাই ঘেরা যে একটু ভিন্নভাবে চিন্তা করার সময়টুকুও পাই না। এই বইটি পাঠককে দেবে সেই সুযোগ, প্রতিটি পাতায় নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, কখনো পৃষ্ঠায় চা ঢেলে দিতে হবে, আবার কখনো বন্ধুর জন্য করতে হবে মজার কোনো কাজ।
খেলার ছলে এই বইটি আমাদের নতুন করে ভাবতে শেখাবে, আর হয়তো সবচেয়ে আজব কাজটি করতে গিয়েই মাথায় আসবে বিলিয়ন ডলারের কোনো আইডিয়া। লেখক নিজে বিদেশে ক্রিয়েটিভিটি নিয়ে পড়তে গিয়ে এই কনসেপ্টের সাথে পরিচিত হয়েছেন এবং দেশের বন্ধুদের মাঝে তা ছড়িয়ে দিতে চেয়েছেন। সিরিয়াস হওয়ার কিছু নেই, শুধু কাজের ফাঁকে একটু বিরতি নিয়ে পৃষ্ঠা উল্টালেই হারিয়ে যাবেন মজার এক দুনিয়ায়।
| প্রকাশনী | : | প্রতীক প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২০ |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848154076 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।