রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক 'রক্তকরবী' বাংলা থিয়েটারের এক অমূল্য সম্পদ। রচনাকালে এর নাম ছিল 'যক্ষপুরী', পরে পাণ্ডুলিপিতে হয় 'নন্দিনী', শেষ পর্যন্ত 'প্রবাসী' পত্রিকায় প্রকাশের সময় নাম বদলে হয় 'রক্তকরবী'। ১৯২৬ সালের ডিসেম্বরে গ্রন্থাকারে আত্মপ্রকাশ করে এই নাটক।
অসীম লোভ আর শোষণের বিরুদ্ধে সৌন্দর্য ও প্রেমের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে নন্দিনী। যে আনন্দ রাজা খুঁজে পায়নি লোভের মোহে, সন্ন্যাসী পায়নি ধর্মের গণ্ডিতে, মজুররা পায়নি অত্যাচারের শৃঙ্খলে, সেই আনন্দের স্পর্শ যেন নন্দিনীর হাত ধরেই আসে। যক্ষপুরীর লৌহ-যবনিকা ভেঙে মুক্তির বার্তা নিয়ে আসে এই চরিত্র।
দেশ-কালের সীমানা পেরিয়ে 'রক্তকরবী' যেন অতি চেনা এক গল্প। জড়-যান্ত্রিকতা আর জীবনধর্মের দ্বন্দ্বে বারবার অন্ধকার থেকে আলোর পথ দেখায় এই নাটক। রবীন্দ্র-সাহিত্যের তুলনারহিত এই নিদর্শন আজও বাঙালির অস্তিত্বের সাথে জড়িয়ে আছে।
| প্রকাশনী | : | শোভা প্রকাশ |
| সংস্করণ | : | 2nd Edition, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847008403980 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 110 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।