আঁধারের কাছে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সাদিয়া সিদ্দিকার 'আঁধারের কাছে' উপন্যাসের শুরু রাত দেড়টায় প্রবল জোছনার মধ্যে। দুর্গাপুরের কাছে এক গ্রামের অন্দরমহলে, ইশরাক চাচার বাড়িতে বেড়াতে এসে জবা শুনতে পায় কেউ একজন কিন্নর কণ্ঠে গান গাইছে। ভৌতিক বা রহস্যের বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করতে গিয়ে সে মুখোমুখি হয় চরম এক অপার্থিব ঘটনার। নিতু আর তার বড় বোন জবা টের পায় তাদের থাকার ঘরে ওরা ছাড়াও আরেকজন থাকে।
রহস্যের ঘ্রাণ ছড়ানো এই দিনগুলোতে শাহেদ নামের এক ছেলের জন্য গল্পটি মোড় নেয় ভিন্ন দিকে। একদিকে জোছনা রাতের সেই রহস্যময়ী তরুণী, অন্যদিকে শাহেদের প্রতি জবার গোপন আবেগ। বিষাদমাখা রহস্যে ঘেরা এই বাড়িতে আঁধারের কাছেই লুকিয়ে আছে ভীষণ সত্যি এক জীবনের গল্প। ভৌতিক রহস্য আর আবেগের মিশেলে লেখা এই উপন্যাস পাঠককে শেষ পর্যন্ত আটকে রাখবে।
| প্রকাশনী | : | প্রতীক প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848154045 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |