নদী ও নারী
হুমায়ুন কবিরের একমাত্র উপন্যাস 'নদী ও নারী' প্রথম রচিত হয় ইংরেজিতে, Men and Rivers নামে ১৯৪৫ সালে। বাংলা সংস্করণটি প্রকাশিত হয় সাত বছর পর, ১৯৫২ সালে। পদ্মাবিধৌত ফরিদপুর অঞ্চলের ভূমিহীন কৃষিশ্রমজীবী বাঙালি মুসলমানের জীবনই এই উপন্যাসের মূল উপজীব্য। রহিম, নজুমিয়া, আসগর মিয়া, আমিনা, আয়েষা, কুলসুম, গোলাপি, মালেক, নুরু প্রমুখ চরিত্রের মধ্য দিয়ে লেখক বাঙালি মুসলমানের সমাজ, সংস্কৃতি ও জীবনের ভেতর-বাহিরকে তুলে ধরেছেন।
উপন্যাসে দেখা যায়, পদ্মানদী ও আমিনা নামের নারী চরিত্রটি প্রধান দুই চরিত্র নজুমিয়া ও আসগর মিয়ার জীবনে সবচেয়ে গভীর প্রভাব ফেলে। রহিমপুর পদ্মাগর্ভে বিলীন হয়ে গেলে তারা বিয়ান চরে নতুন করে বসতি গড়ে, কিন্তু প্রকৃতির কাছে হার মানে না। এখানে পুরুষ চরিত্রগুলোর মতোই জীবন্ত নারী চরিত্ররা, আর আমিনা সেই চিরন্তন নারীকে প্রতিনিধিত্ব করে যাকে ছাড়া জীবন অর্থহীন। বাংলাদেশের বাঙালি মুসলমানের সমাজইতিহাসে মাইলফলক এই উপন্যাসটি আজ ক্লাসিকের মর্যাদায় পৌঁছেছে।
| প্রকাশনী | : | শোভা প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847008402801 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 207 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |