নৈর্ঋত - সাদা

by জাহিদ হোসেন

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

585৳750৳Save 165৳ (22%)
Qty
Wishlist
Share

মহাখালী কলেজ গেটের কাছে বস্তির খালে ভেসে ওঠে বস্তাবন্দি এক লাশ। খণ্ডবিখণ্ড সেই লাশের হাত, পা আর মাথা আলাদা করে কেটে প্রতিটির সঙ্গে ট্যাগ লাগানো। পরিপাটি করে সাজানো দেহাংশগুলোর পাশে পাওয়া যায় ২৯টা লেজবিহীন টিকটিকি আর একটা ছোট্ট চিরকুট, যাতে লেখা: লিজার্ড কিং ফিরে এসেছে। নিহত মিথিলা ফারজানা বনানী বিদ্যানিকেতনের ছাত্রী, যার এসএসসি পরীক্ষার কথা ছিল কয়েকদিন পর। তার ঘাড়ের পেছনে লেজবিহীন টিকটিকির ট্যাটু আর পিঠে অচেনা ভাষায় লেখা একটি শব্দ: Πανδώρα।

ঘটনাচক্রে এই হত্যার রহস্যে জড়িয়ে পড়ে মিথিলার দুই সহপাঠী লম্বু মুনীর শাফকাত ও ভোটকা অভিজিৎ কুণ্ডু, দুই বান্ধবী আজমিন-অরিন আর চারপেয়ে জন্তু কুট্টুস। গুলশান থানার অফিসার ফজলে নূর তদন্তে নামলে জানতে পারেন, একই ধাঁচে আগেও খুন হয়েছে কেউ। খণ্ডবিখণ্ড লাশ, চিরকুট, অচেনা ভাষার লেখা সব মিলিয়ে একই প্যাটার্ন। সহস্রাব্দ-প্রাচীন গ্রিক মিথ প্যান্ডোরার বাক্সের সঙ্গে কি এর কোনো সম্পর্ক আছে? আর এই লিজার্ড কিং কে? রহস্যের জাল যত খুলতে থাকে, ততই অন্ধকারে ডুবে যায় সবকিছু। জাহিদ হোসেনের এই থ্রিলার পাঠককে শেষ পর্যন্ত টেনে রাখবে।

প্রকাশনী:প্রতীক প্রকাশনা সংস্থা
সংস্করণ:1st Published, 2022
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789848154403
পৃষ্ঠা সংখ্যা:520
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all