কপি বেছে নিন
273৳350৳Save 77৳ (22%)
Qty
Wishlist
Share

ড. এ কে এম শাহনাওয়াজের 'ভারত উপমহাদেশের ইতিহাস' গ্রন্থে আলোচিত হয়েছে মধ্যযুগের ইতিহাসের জটিল প্রশ্ন। কালপর্বের বিচারে ভারতের মধ্যযুগকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা কষ্টসাধ্য। ইউরোপে পনের শতকের মাঝামাঝি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বড় পরিবর্তন ঘটেছিল, ফলে স্পষ্ট যুগ বিভাজন সম্ভব হয়েছিল। কিন্তু ভারত উপমহাদেশে সেই সময়-পরিধি মেলে না। ইউরোপে যখন মধ্যযুগ চলছিল, তখনো ভারত উপমহাদেশে প্রাচীন যুগের অবসান ঘটেনি। আবার তের শতকে ভারতবর্ষে যখন ঘোরতর মধ্যযুগ, তখন ইউরোপ প্রস্তুতি নিচ্ছিল আধুনিক যুগে উত্তরণের। তাই যুগ বিভাজনের মানদণ্ড সময় নয়, চরিত্র। এই চরিত্র নির্ধারিত হয় রাজনৈতিক ও অর্থনৈতিক বিধি-ব্যবস্থার পরিবর্তনের সূত্র ধরে। পাঁচ শতকের শেষে ইউরোপে প্রাচীন সভ্যতার অবসান ঘটে, দাস শ্রমনির্ভর অর্থনীতি ভেঙে পড়ে, নতুন অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে সামন্ত প্রথার উদ্ভব হয়। একই লক্ষণ ভারত উপমহাদেশে গুপ্ত শাসনব্যবস্থার ভাঙ্গনের মধ্য দিয়ে প্রকাশ পেতে থাকে।

প্রকাশনী:প্রতীক প্রকাশনা সংস্থা
সংস্করণ:5th Published, 2022
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9844460638
পৃষ্ঠা সংখ্যা:261
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all