রাজসিংহ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'রাজসিংহ' একটি উদ্দেশ্যপ্রণোদিত উপন্যাস, যেখানে লেখকের হিন্দুত্ববাদী জাতীয়তাবোধ স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। জাতীয় হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন তিনি, আর সেই পথের প্রধান বাধা হিসেবে মুসলমানদেরই দেখেছিলেন। ব্রিটিশ শাসনামলে ইংরেজদের সম্পর্কে নীরব থেকে তিনি মুসলমানদের নিচু ও হীন চরিত্রে রূপায়িত করার কাজে সোচ্চার ছিলেন।
দুর্বল হিন্দুকে শক্তিশালী হিসেবে দেখানোর পরিকল্পনা নিয়েই তিনি বেছে নিয়েছিলেন রাজপুত নায়ক রানা রাজসিংহ আর মোগল সম্রাট আওরঙ্গজেবকে। রাজসিংহ এখানে ন্যায়, দেশপ্রেম আর শুভ শক্তির প্রতীক, অন্যদিকে আওরঙ্গজেব সকল অত্যাচার ও হিন্দুপীড়নের কারণ হিসেবে চিত্রিত। ভাষানৈপুণ্যে শিল্পসফল হলেও এই উপন্যাসে যে উদ্দেশ্যবাদিতার ভার রয়েছে, তা অস্বীকার করার জো নেই।
| প্রকাশনী | : | বিশ্বসাহিত্য কেন্দ্র |
| সংস্করণ | : | 2013 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9841801795 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (পুরাতন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।