রাসূলুল্লাহ সা.-এর নীতি ও সংস্কার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. মোঃ ইব্রাহীম খলিলের গবেষণাধর্মী গ্রন্থ 'রাসূলুল্লাহ সা.-এর নীতি ও সংস্কার'। ষষ্ঠ শতকের আরবে মানবতার চরম বিপর্যয় ঘটেছিল। দারিদ্র্য, কুসংস্কার, শোষণ আর নিপীড়নে সাধারণ মানুষের জীবন ছিল দুর্বিষহ, নারীর সম্মান ছিল না বললেই চলে। এমন অন্ধকার সময়ে মহান আল্লাহ রাসূলুল্লাহ সা.-কে বিশ্ববাসীর জন্য রাহমাত হিসেবে প্রেরণ করেন। মাত্র তিন দশকের অক্লান্ত পরিশ্রমে তিনি আরবদের জীবনধারাকে আমূল বদলে দেন।
তাঁর নৈতিক গুণাবলির প্রভাবে ৬৪৪ খ্রিস্টাব্দের মধ্যে প্রায় অর্ধ পৃথিবী আলোকিত হয়ে ওঠে। বর্তমান বিশ্বও নৈতিক ও মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তাই রাসূলুল্লাহ সা.-এর নীতি ও সংস্কারগুলো নতুন করে মূল্যায়নের দাবি রাখে। এই গ্রন্থে সেই নীতি ও সংস্কারগুলোর প্রামাণ্য বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে, যা মানবতার বিপর্যয় রোধে নির্ভরযোগ্য পথনির্দেশ হতে পারে।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848801031 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 296 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |