নির্বাচিত সেরা সাত
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
নির্মলেন্দু গুণ ষাটের দশকের সবচেয়ে উজ্জ্বল কবি হিসেবে পরিচিত। তার কবিতার প্রধান দুটি সূত্র হলো প্রেম-কাম এবং রাজনীতি। কামকে তিনি নান্দনিক রূপ দিতে পেরেছেন ঐতিহ্যের সঙ্গে মিলিয়ে। অন্যদিকে বাংলাদেশের রাজনীতি, বিশেষ করে বিপ্লবচেতনায় ঋদ্ধ সমাজতান্ত্রিক রাজনীতি ও জনগণের মুক্তির সংগ্রাম তার কবিতায় প্রত্যক্ষতা আর সাহস এনে দিয়েছে। এই দুই চেতনার মিশেলে তার কবিতা কখনো গীতময় ছোট লিরিকে রূপ নিয়েছে, কখনো দীর্ঘকবিতায় বিস্তৃত হয়েছে।
তিনি কবিতাকে প্রতীকী আভাসে গোপন রাখার চেয়ে উন্মোচনের দৃশ্যমানতায় বেশি গুরুত্ব দিয়েছেন। তার কবিতা তাই জীবন ও কামবাসনার কথকতা এবং নান্দনিক উন্মোচন। প্রেমার্তি আর জীবনসংগ্রামের মূল মুখ দেখার গভীর ইচ্ছা তাকে বাংলাদেশের প্রত্ন-আখ্যান ও সংগ্রামী জনতার অভিযাত্রায় জড়িয়ে দিয়েছে। 'নির্বাচিত সেরা সাত' গ্রন্থে নির্মলেন্দু গুণের সেই স্বকীয় কাব্যভঙ্গিমার সেরা নিদর্শনগুলো স্থান পেয়েছে।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 2nd Printed, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848797457 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 292 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |