প্রতীকী যুক্তিবিদ্যা : বাচনিক কলন
ডক্টর এম. মতিউর রহমানের 'প্রতীকী যুক্তিবিদ্যা : বাচনিক কলন' গ্রন্থটি প্রতীকী ভাষার মাধ্যমে যুক্তির কাঠামো বিশ্লেষণের একটি শক্তিশালী হাতিয়ার। প্রতীকী ন্যায়শাস্ত্রের ইতিহাস খুব পুরনো না হলেও এর পরিধি ব্যাপক। এই গ্রন্থে লেখক প্রতীকী ন্যায়শাস্ত্রের একটি মৌল অঙ্গ বাচনিক কলনকে বেছে নিয়েছেন। অবরোহী যুক্তি-প্রক্রিয়ায় ব্যবহৃত সব বিকল্প নির্ণয় ও প্রমাণ পদ্ধতি নিয়ে পর্যাপ্ত উদাহরণের আলোকে তিনি বিস্তারিত আলোচনা করেছেন।
সত্য-সারণী পদ্ধতি, সংক্ষিপ্ত সত্যসারণী কৌশল বা বিশুদ্ধ অসিদ্ধি পদ্ধতি এবং সত্যমূল্য আরোপের বিধি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। স্বাভাবিক অবরোহণ প্রক্রিয়ায় আকারগত প্রমাণবিধি, প্রাকল্পিক প্রমাণবিধি এবং পরোক্ষ প্রমাণবিধির প্রারম্ভিক স্তরে লেখক মৌল যুক্তিবিধিগুলোর যাথার্থ্য দেখানোর চেষ্টা করেছেন। প্রচলিত অনেক গ্রন্থে বিধিগুলোর ব্যাখ্যা ছাড়াই কতিপয় সূত্র উল্লেখ করা হয়, কিন্তু এই গ্রন্থে লেখক প্রতিটি বিষয় সহজবোধ্য ও সাধারণ বুদ্ধিগম্য করার চেষ্টা করেছেন। যুক্তিবিদ্যার শিক্ষার্থীদের জন্য এটি একটি শ্রমসাধ্য ও নির্ভরযোগ্য পাঠ্যপুস্তক।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848797723 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 528 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (পুরাতন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।