নন্দনতত্ত্ব ও শিল্পদর্শন - নান্দনিক প্রত্যয় পরিক্রমা - দ্বিতীয় খন্ড
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ঐতিহ্যগতভাবে নন্দনতত্ত্ব আলোচনা করে সুন্দর নিয়ে, সৌন্দর্যের আদর্শ ও স্বরূপ নির্ণয় করতে চায় এবং সেই আদর্শের আলোকে মানবাচরণের মূল্যায়ন করে। এ কারণেই নন্দনতত্ত্বকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়। এটি কান্তিবিদ্যা, সৌন্দর্যদর্শন, শিল্পদর্শন, শিল্পসমালোচনা, শিল্পবিজ্ঞান ও সৌন্দর্যবিদ্যা নামেও পরিচিত; ভারতবর্ষে একে অলঙ্কারশাস্ত্র বলা হয়। মানুষের জীবনে ব্যবহারিক প্রয়োজনই সবকিছু নয়, অপ্রয়োজনের প্রয়োজনও অপরিহার্য। খাদ্য, বস্ত্র, বাসস্থান ও নিরাপত্তার জন্য কাজকে প্রয়োজনীয় কর্ম বলে, যা মানবেতর প্রাণীরাও করে। কিন্তু মানুষকে এসবের বাইরেও নানা ধরনের কর্ম করতে হয়, যার মাধ্যমে প্রকাশ পায় মানুষের অন্তর্নিহিত নান্দনিকতা। এই দৃষ্টিকোণ থেকে মানবপ্রজাতির ইতিহাসকে সৌন্দর্যবিচারের ইতিহাস বলাই যায়। সভ্যতার আদিপর্ব থেকেই মানুষ নিজেকে সাজিয়েছে, ঘরকে কুসুমবৃক্ষের আবরণে ঢেকে দিয়েছে, প্রিয়জনের মুখের সৌন্দর্য উপভোগ করেছে। যুগে যুগে ছবি আঁকা, ভাস্কর্য নির্মাণ, নৃত্য, সঙ্গীত ও কাব্যসাহিত্যের মাধ্যমে মানুষ সৌন্দর্যের অন্বেষণ করেছে। ড. এম. মতিউর রহমানের এই গ্রন্থের প্রতিটি খণ্ডে এই সত্যই দৃঢ়ভাবে প্রতিফলিত হয়েছে।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২১ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848799970 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 527 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।