ভয় ও ভৌতিক গল্পসমগ্র

by বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

351৳450৳Save 99৳ (22%)
Qty
Wishlist
Share

বাংলা ছোটগল্পের বিস্ময়কর জগৎ নির্মাণে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম চিরস্মরণীয়। তাঁর 'ভয় ও ভৌতিক গল্পসমগ্র' নিছক শিশু-কিশোরদের জন্য নয়, বরং সর্ববয়সী পাঠকের জন্য এক অনন্য সংকলন। ভয় ও ভৌতিক আবহ ছাড়িয়ে এই গল্পগুলো তৈরি করে বিশুদ্ধ নান্দনিক সৌকর্য।

মিথ ও ইতিহাসের চেনা পথ ধরে বিভূতিভূষণের এই ধারার গল্পে ঔপনিবেশিক সময়ের চালচিত্র যেমন ফুটে ওঠে, তেমনি হাজার বছরের লোকায়ত সমাজের সংস্কার, প্রথা ও বিশ্বাসের জলছাপও স্পষ্ট হয়ে ধরা দেয়। বাঙালির শাশ্বত লোকবিশ্বাস, ভারতবর্ষের উপনিবেশ-তাড়িত সময় এবং লেখকের স্বকীয় দৃষ্টিভঙ্গি মিলে এই গল্পগুলো হয়ে উঠেছে মহার্ঘ।

অনাবিষ্কৃত প্রেক্ষাপট ও পরিপ্রেক্ষিত পাঠকের সামনে উন্মোচিত হয় নতুনতর আনন্দ ও প্রাপ্তি নিয়ে। বিভূতিভূষণের ভয় ও ভৌতিক গল্পগুলো বরাবরই সাহিত্যপ্রেমী পাঠকের মনোযোগ আকর্ষণ করে আসছে, এই সংকলন সেই দাবিকেই সম্মান জানায়।

প্রকাশনী:অবসর প্রকাশনা সংস্থা
সংস্করণ:1st Published, 2022
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789848800676
পৃষ্ঠা সংখ্যা:320
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all