কপি বেছে নিন
526৳675৳Save 149৳ (22%)
Qty
Wishlist
Share

বাংলাদেশের প্রধান কবি শামসুর রাহমানের কাব্যগ্রন্থের সংখ্যা প্রায় ছেষট্টি, তবে এখনো অনেক কবিতা অগ্রন্থিত রয়েছে। পঞ্চাশের দশকে তিরিশি কবিতার আধুনিকতার বলয়ে তাঁর আবির্ভাব, কিন্তু একটি স্বতন্ত্র রাষ্ট্রের মানচিত্রে, পৃথক ভাষা চারিত্র্যে ও আলাদা রাষ্ট্রীয় জীবনভূমে তাঁর কবিতার বিকাশ। পূর্ব পাকিস্তান থেকে ‘৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা, তারপর আশি-নব্বইয়ের দশক এবং একুশ শতকের প্রথম ভাগ পর্যন্ত (২০০৬ সালে মৃত্যু) তিনি লেখালেখি চালিয়ে গেছেন। মূলত কবি হিসেবে তিনি প্রতিষ্ঠা পেলেও গান, ছড়া, অনুবাদ কবিতা, নাট্যানুবাদ, প্রবন্ধ, ছোটগল্প, উপন্যাস রচনায়ও তাঁর আগ্রহ ছিল। সাংবাদিকতার জীবনে তিনি বেশ কয়েকটি পত্রিকায় কলামও লিখেছেন। ‘শ্রেষ্ঠ শামসুর রাহমান’ গ্রন্থের প্রথম খণ্ডে রয়েছে প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে থেকে বন্দি শিবির থেকে পর্যন্ত নির্বাচিত কাব্যগ্রন্থ, খাজা ফরিদ ও রবার্ট ফ্রস্টের কবিতার অনুবাদ, কিশোরতোষ ছড়া, গান, নাট্যকাব্য, ছোটগল্প, দুটি উপন্যাস, স্মৃতিকথা, চিঠিপত্র এবং পরিশিষ্টে রচনার পরিচিতি, জীবনপঞ্জি ও গ্রন্থপঞ্জি। এই খণ্ডটি শামসুর রাহমানের নানামাত্রিক লেখকসত্তার পরিচায়ক, যেখানে তিনি নিছক কবিতাচর্চায় বদ্ধ না থেকে শিল্প-সাহিত্যের নানা ধারায় বিচরণ করেছেন।

প্রকাশনী:অবসর প্রকাশনা সংস্থা
সংস্করণ:1st Published, 2017
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789848797990
পৃষ্ঠা সংখ্যা:708
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all