সিয়ান অথবা নাবিল
by আফসানা বেগম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ঘুম ভেঙে সিয়ান দেখতে পায় সে অচেনা এক সাদা-নীল ঘরে শুয়ে আছে, সম্ভবত হাসপাতালে। স্প্রিংয়ের প্রান্তে চাকা লাগানো পায়ে গড়িয়ে আসে দুই নার্স, নিকি আর জিনিথ, যারা আসলে কৃত্রিম মানুষ। সিয়ান জেগে ওঠে এমন এক সময়ে যখন মানবিক কাজের জন্য মানুষের ওপর আর নির্ভর করা যায় না, যখন গ্লোবাল ভাষা বিচিত্র ভাষার জায়গা নিয়েছে এবং বন্ধুত্ব-ভালোবাসা হয়ে গেছে বিস্মৃত এক অভ্যাস। কিন্তু সিয়ানের স্মৃতিতে তখনো জ্বলজ্বল করছে অন্য এক মানুষের অস্তিত্ব, যার নাম নাবিল। তার আছে শত শত বছর আগের অন্য এক পৃথিবী। আজকের গুরুত্বপূর্ণ পরিচয় ভুলে সিয়ান বাস করে আবেগী অতীতে এবং অসম্ভব জেনেও ফিরে যেতে চায় সেখানে, যেখানে মানুষ ফিরে যেতে পারে না। শত বাধা-বিপত্তি সত্ত্বেও সিয়ান দমে না, যন্ত্রের সহায়তায় যন্ত্রকেই ফাঁকি দিতে চায়। নিজের ভিতরে জিইয়ে রাখা নাবিলের স্মৃতিময় রাস্তায় হাঁটে, তার মা আর বন্ধু তৃণাকে খুঁজতে থাকে। কিন্তু শত শত বছর পিছনে যাওয়া কি সত্যিই সম্ভব? অদম্য সিয়ান ঠিকই পৌঁছে যায় সেখানে এবং কোনো এক অচেনা মানুষের চোখের ভিতর দিয়ে বন্ধু তৃণাকে খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পায় কি?
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848799482 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 78 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |