আত্মজৈবনিক রবীন্দ্রনাথ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আত্মজৈবনিক রবীন্দ্রনাথ' বহুমাত্রিক প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক রচনাগুলোর একটি সংকলন। তিনি শুধু সৃষ্টিশীলই ছিলেন না, ছিলেন কর্মব্রতী, দার্শনিক, সমাজচিন্তক। তাঁর সবচেয়ে বড় কৃতি বাঙালির সংস্কৃতি ও সাহিত্যিক ভাষা সৃষ্টি। এই সংকলনে স্থান পেয়েছে তাঁর তিনটি আত্মস্মৃতি মূলক রচনা: 'ছেলেবেলা', 'জীবনস্মৃতি' ও 'আত্মপরিচয়'। 'ছেলেবেলা' ১৯৪০ সালে শেষ বয়সে লেখা হলেও এতে তাঁর আশ্চর্য স্মৃতিশক্তি ধরা পড়ে, চেতনা লাভের পর থেকে বিলেতযাত্রা পর্যন্ত সময়ের কথা আছে। 'জীবনস্মৃতিতে' আছে তাঁর শিক্ষাজীবন, বিভিন্ন ব্যক্তিত্বের সংস্পর্শ আর নিজের সৃষ্টির উন্মেষের ইতিবৃত্ত। 'আত্মপরিচয়ে' কবিসত্তার জীবনসূত্র, দর্শন, প্রকৃতি, ধর্ম, নন্দনতত্ত্ব নিয়ে মূল্যবান আলোচনা করেছেন।
এই ত্রয়ী রচনা রবীন্দ্রনাথের জীবনপরিক্রমার প্রায় সম্পূর্ণ চিত্র তুলে ধরে। ঠাকুরবাড়ির ঐতিহ্য, সংস্কৃতি, জীবনযাপনরীতি, আত্মপরিজনের আনন্দদায়ক স্মৃতি সবকিছুই এখানে মন্থন করা হয়েছে। রবীন্দ্রচর্চার ক্ষেত্রে এই গ্রন্থটি গুরুত্বপূর্ণ আকর হিসেবে গণ্য হতে পারে। যারা রবীন্দ্রনাথকে তাঁর নিজের ভাষায় জানতে চান, তাদের জন্য এটি এক অপরিহার্য পাঠ।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848798775 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 292 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |